সাধারণ প্রশ্ন
JobShathi সম্পর্কে
JobShathi কি সরকারি ওয়েবসাইট?
না। JobShathi একটি বেসরকারি সেবা; কোনো সরকারি দপ্তর, টেলিটক বা নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ নয়। বিজ্ঞপ্তির তথ্য আমরা প্রকাশিত সূত্র থেকে গুছিয়ে দেখাই; কোনো অমিল থাকলে মূল বিজ্ঞপ্তিই চূড়ান্ত, আর প্রতিটি বিজ্ঞপ্তির পাতায় মূল PDF দেওয়া আছে।
কোনগুলো ফ্রি?
বিজ্ঞপ্তি দেখা, আবেদন ট্র্যাকার, সিভি ও বিয়ের বায়োডাটা বিল্ডার, স্টাডি প্ল্যানার এবং সব টুল (ছবি-স্বাক্ষর রিসাইজ, বয়স ও জিপিএ হিসাব) সম্পূর্ণ ফ্রি। টেলিটকের ফরমে অটোফিল 31 ডিসেম্বর 2026 পর্যন্ত সবার জন্য ফ্রি, তারপর চাইলে প্যাক ৳39 থেকে। আর আবেদনটা আমাদের দিয়ে করালে অ্যাপ্লাই সার্ভিসের খরচ।
অ্যাকাউন্ট ছাড়া কী কী করা যায়?
সব বিজ্ঞপ্তি ও নোটিশ দেখা, সিভি ও বায়োডাটা বানিয়ে PDF নামানো এবং সব টুল ব্যবহার করা যায়। ট্র্যাকার, স্টাডি প্ল্যানার ও অ্যাপ্লাই সার্ভিসের জন্য একটি ফ্রি অ্যাকাউন্ট লাগে, কারণ এগুলোতে আপনার তথ্য জমা থাকে।
অটোফিল কী?
Chrome এক্সটেনশন আর JobShathi অ্যাপে টেলিটকের ফরম আপনার প্রোফাইল থেকে এক চাপে পূরণ হয়; ক্যাপচা, জমা আর ফি আপনি নিজে দেন। 31 ডিসেম্বর 2026 পর্যন্ত সবার জন্য ফ্রি, তারপর চাইলে প্যাক ৳39 থেকে। বিস্তারিত অটোফিল পাতায়।
কোন কোন বিজ্ঞপ্তি এখানে থাকে?
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি: টেলিটকে আবেদনের, প্রতিষ্ঠানের নিজের অনলাইন ফরমে আবেদনের আর ডাকযোগে আবেদনের, প্রতি রাতে হালনাগাদ। সাথে প্রবেশপত্র, পরীক্ষা ও ফলাফলের নোটিশ। অ্যাপ্লাই সার্ভিস আর অটোফিল টেলিটকের বিজ্ঞপ্তিগুলোতে।
অ্যাপ্লাই সার্ভিস ও পেমেন্ট
অ্যাপ্লাই সার্ভিস কী, খরচ কত?
আপনার প্রোফাইলের তথ্য দিয়ে আমাদের একজন অপারেটর টেলিটকের ফরম পূরণ ও জমা করেন এবং সরকারি আবেদন ফি আমাদের টেলিটক সিম থেকে পরিশোধ করা হয়। খরচ: সার্ভিস ফি ৳49 + পদের সরকারি ফি; আবেদনের আগেই মোট টাকা দেখানো হয়, এর বাইরে কিছু লাগে না। অ্যাকাউন্ট খুলতে না চাইলে WhatsApp-এও করানো যায়।
কীভাবে পেমেন্ট করব?
bKash Send Money করে TrxID দিন; যাচাই হলে কাজ শুরু হয়। Send Money-র চার্জ ৳5 আমরা বহন করি: চাইলে ৳5 কম পাঠান। চাইলে আগে থেকে ব্যালেন্স যোগ করে রাখতে পারেন (সর্বনিম্ন ৳105); তখন প্রতিটি আবেদনে আলাদা করে পেমেন্ট করতে হয় না।
ফরমে ভুল তথ্য চলে গেলে?
সরকারি ফি দেওয়ার আগে টেলিটকের ফি-ছাড়া কপিটি আপনাকে দেখানো হয়। 12 ঘণ্টার মধ্যে “সব ঠিক আছে” বা “ভুল আছে” জানান। ভুল জানালে ফি দেওয়া হয় না; আমরা ঠিক করে নতুন করে জমা দিই, বাড়তি কোনো টাকা লাগে না।
টাকা ফেরত পাওয়া যায়?
যেকোনো কারণে আমরা আবেদন জমা দিতে না পারলে পুরো টাকা আপনার ব্যালেন্সে ফেরত আসে। অব্যবহৃত ব্যালেন্স চাইলে bKash নম্বরে ফেরত নিতে পারেন। টেলিটকে সরকারি ফি একবার জমা হয়ে গেলে সেই আবেদনের টাকা আর ফেরতযোগ্য নয়। বিস্তারিত রিফান্ড নীতিতে।
শেষ তারিখের কত আগে অর্ডার করতে হবে?
শেষ সময়ের অন্তত 24 ঘণ্টা আগে অর্ডার করলে জমা নিশ্চিত। এর পরে 6 ঘণ্টা আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করি; না পারলে পুরো টাকা ফেরত। শেষ 6 ঘণ্টায় নতুন অর্ডার নেওয়া হয় না।
তথ্যের নিরাপত্তা
আমার NID, ছবি ও স্বাক্ষর কতটা নিরাপদ?
এগুলো শুধু আপনার অ্যাকাউন্টে থাকে এবং আপনি অ্যাপ্লাই সার্ভিস নিলে কেবল তখনই আপনার আবেদনের দায়িত্বে থাকা অপারেটর দেখতে পারেন। আমরা কারো কাছে তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকেও দিই না। কোন তথ্য কেন রাখা হয়, তা গোপনীয়তা নীতিতে সহজ ভাষায় লেখা আছে।
অ্যাকাউন্ট বা তথ্য মুছে ফেলতে চাইলে?
যোগাযোগ পাতা থেকে জানালেই প্রোফাইল বা পুরো অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়। অ্যাকাউন্ট ছাড়া বানানো সিভি ও বায়োডাটার তথ্য আমাদের সার্ভারে আসেই না; সেটা শুধু আপনার ব্রাউজারে থাকে।
সিভি, ট্র্যাকার ও স্টাডি প্ল্যানার
সরকারি চাকরিতে কি সিভি লাগে?
সাধারণত লাগে না; সরকারি আবেদন অনলাইনে ফরম পূরণ করে হয়। সিভি কাজে লাগে বেসরকারি চাকরি, ব্যাংক ও এনজিওতে। আমাদের 8টি টেমপ্লেটের মধ্যে চেনা ক্লাসিক ফরম্যাট ও ATS-নিরাপদ ফরম্যাট দুটোই আছে।
ট্র্যাকারে কী রাখা যায়?
প্রতিটি আবেদনের ধাপ (আবেদন, কপি, প্রবেশপত্র, লিখিত, ভাইভা, ফলাফল), টেলিটকের User ID ও পাসওয়ার্ড, রোল নম্বর, পরীক্ষার তারিখ ও কেন্দ্র। অ্যাপ্লাই সার্ভিসে করা আবেদন নিজে থেকেই ট্র্যাকারে যোগ হয়।
স্টাডি প্ল্যানারে কি বই বা প্রশ্ন আছে?
না; এটি পড়ার হিসাব রাখার ব্যবস্থা, কনটেন্ট নয়। বিষয় ও টপিকের তালিকা, টাইমার, 1-7-30 দিনের রিভিশন, সাপ্তাহিক রুটিন ও মাসিক হিসাব। পড়বেন নিজের বই ও নোট থেকে; কোন দিন কী পড়বেন, সেটা প্ল্যানার আপনার অগ্রগতি দেখে সাজিয়ে দেয়।
ট্র্যাক বদলালে বা বিষয় বন্ধ করলে কি তথ্য মুছে যায়?
না। ট্র্যাক বদলানো বা কোনো বিষয় বন্ধ করা শুধু দেখানো-না-দেখানোর ব্যাপার; টপিক, অগ্রগতি ও পড়ার সময় সবই থেকে যায়, আবার চালু করলে ফিরে আসে।
অ্যাপ্লাই সার্ভিসের প্রশ্নোত্তর →রিফান্ড নীতি →গোপনীয়তা নীতি →কীভাবে কাজ করে →