সংক্ষেপে
- আমরা শুধু সেই তথ্য রাখি যা চাকরির আবেদন, ট্র্যাকার ও সিভির জন্য দরকার।
- আপনার তথ্য কাউকে বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য দিই না।
- অ্যাপ্লাই সার্ভিসে আবেদন করলে সেই তথ্য টেলিটকের আবেদন ফরমে (অর্থাৎ নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে) যায়; এটাই সেবার কাজ।
- টেলিটকের পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়; ফাইলগুলো প্রাইভেট।
- যোগাযোগ করে যেকোনো সময় তথ্য বা অ্যাকাউন্ট মুছে ফেলতে বলতে পারেন।
1. কোন তথ্য আমরা রাখি
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল বা মোবাইল নম্বর, পাসওয়ার্ড (আমরা পড়তে পারি না এমনভাবে সংরক্ষিত)। Google দিয়ে ঢুকলে (ওয়েবসাইটে বা অ্যাপে) Google আমাদের শুধু আপনার নাম, ইমেইল ও প্রোফাইল ছবির লিংক দেয়; আপনার Google পাসওয়ার্ড বা অন্য কিছু আমরা পাই না।
- প্রোফাইল: আপনি যা পূরণ করেন: পিতা-মাতার নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা, ছবি ও স্বাক্ষর ইত্যাদি।
- আবেদন ও ট্র্যাকার: কোন পদে আবেদন করেছেন, কোন বিজ্ঞপ্তির সাথে যুক্ত, স্টেজ, প্রবেশপত্র/ফলাফলের নোট, সংরক্ষিত চাকরি, টেলিটকের User ID ও পাসওয়ার্ড (রাখলে, এনক্রিপ্টেড), আর আবেদনের কপি ও প্রবেশপত্র (টেলিটক থেকে আনা বা আপনার নিজের যোগ করা)। প্রবেশপত্র ও ফলের খোঁজ: ট্র্যাকারে বা অ্যাপ্লাই সার্ভিসে টেলিটকের User ID ও পাসওয়ার্ড থাকলে, প্রবেশপত্র দেওয়া শুরু হলে আমাদের সার্ভার আপনার হয়ে টেলিটকে লগইন করে প্রবেশপত্রটি আপনার ট্র্যাকারে রাখে। রোল নম্বর থাকলে নতুন ফলাফলের PDF এলে সার্ভার রোলটি মিলিয়ে দেখে আপনাকে জানায়; রোল নম্বর আমাদের সার্ভারের বাইরে কোথাও যায় না।
- মতামত: আপনি মতামত দিলে এবং ওয়েবসাইটে দেখানোর অনুমতি দিলে, আপনার দেখানোর নাম, জেলা, কোন পদে আবেদন আর তারা আমাদের সাইটে দেখানো হয়; চাইলে যেকোনো সময় সরিয়ে নিতে বলতে পারেন।
- অ্যাপ্লাই সার্ভিস: টেলিটকের User ID ও পাসওয়ার্ড (এনক্রিপ্টেড), আবেদনের কপি (PDF), আপনার পাঠানো মন্তব্য, পেমেন্টের bKash TrxID ও পরিমাণ, ব্যালেন্সের হিসাব।
- স্টাডি প্ল্যানার: আপনার বেছে নেওয়া ট্র্যাক ও দিনের লক্ষ্য, কোন টপিক কোন অবস্থায় আছে, রিভিশনের তারিখ ও রিভিশনে আপনার উত্তর (মনে আছে বা নেই), টপিকে লেখা আপনার নোট, পড়ার সময়ের লগ এবং নিজের যোগ করা বিষয়-টপিক। চলমান টাইমারের শুরুর সময় শুধু আপনার ব্রাউজারেই থাকে।
- সিভি ও বায়োডাটা: লগইন করে সিভি নামালে কোন টেমপ্লেট কবে নামালেন তার একটি হিসাব রাখা হয়। লগইন ছাড়া সিভি বিল্ডার ও বিয়ের বায়োডাটা বিল্ডারে যা লেখেন (ছবিসহ) তা শুধু আপনার ব্রাউজারে থাকে; আমাদের সার্ভারে পাঠানো হয় না, যতক্ষণ না আপনি অ্যাকাউন্ট খুলে সিভির তথ্য নিজের প্রোফাইলে নিতে বলেন; PDF তৈরি হয় আপনার ডিভাইসেই।
- WhatsApp-এ অ্যাকাউন্ট ছাড়া আবেদন: আপনি যে তথ্য ও ফাইল (NID, ছবি, স্বাক্ষর) পাঠান, তা শুধু সেই আবেদনের কাজে ব্যবহার হয় এবং আবেদনের কপি আপনাকে WhatsApp-এই দেওয়া হয়। কাজ শেষে চাইলে মুছে ফেলার অনুরোধ করতে পারেন। কাগজপত্রের ছবি (NID, মার্কশিট, সার্টিফিকেট, সিভি) থেকে তথ্য তুলতে আমরা একটি AI সার্ভিস (Anthropic-এর Claude) ব্যবহার করি: ছবি শুধু পড়ার জন্য পাঠানো হয়, আমাদের সার্ভারে রাখা হয় না, আর আমাদের অপারেটর মিলিয়ে দেখার পরই তথ্য আপনার প্রোফাইলে যায়।
- পুরনো কপি বা সিভি থেকে প্রোফাইল (অ্যাপে):আপনার দেওয়া অ্যাপ্লিকেন্টস কপি প্রথমে আপনার ফোনেই পড়া হয়। ফোনে পড়া না গেলে, বা সিভি হলে, আপনি "AI দিয়ে পড়ুন" চাপলে তবেই ফাইলের পাতাগুলো পড়ার জন্য একটি AI সার্ভিসে (Anthropic-এর Claude) পাঠানো হয়; ফাইলটি আমাদের সার্ভারে রাখা হয় না, আর আপনি যা টিক দেন শুধু সেটুকুই প্রোফাইলে যায়। ক্যামেরায় তোলা ছবিতে মুখ খুঁজে ঠিকমতো কাটতেও, আপনি চাইলে, একই সার্ভিস ব্যবহার হয়। আমরা শুধু রাখি কবে কতবার AI ব্যবহার হলো, সীমা আর খরচের হিসাবের জন্য।
- অ্যাপের নোটিফিকেশন: চালু করলে ফোনটির জন্য একটি এলোমেলো চাবি তৈরি হয়; আমরা শুধু তার একটি ছাপ রাখি, আর সেটি শুধু আপনার নিজের মনে করানো ও আপনার জন্য নতুন বিজ্ঞপ্তির খবর পাঠাতে ব্যবহার করি। বন্ধ করলে চাবিটি আর কাজ করে না।
- অটোফিলের ফ্রি ট্রায়াল: ট্রায়াল ব্যবহার করলে SSC রোল, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন নম্বর এবং নাম, পিতার নাম ও জন্মতারিখ থেকে এমন কিছু একমুখী কোড রাখি যা থেকে মূল তথ্য ফেরত পাওয়া যায় না, সাথে কতবার ব্যবহার হলো তার গণনা। কোডগুলো কোনো অ্যাকাউন্টের সাথে যুক্ত নয় এবং অ্যাকাউন্ট মুছলেও থেকে যায়, যাতে একই তথ্যে নতুন অ্যাকাউন্ট খুলে আবার ফ্রি ট্রায়াল না মেলে।
- ব্যবহারের দিন: লগইন থাকলে কোন দিন অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেছেন (অ্যাপের সংস্করণসহ) এবং প্রতিটি অটোফিল, শুধু আমাদের নিজেদের হিসাবের জন্য (কতজন কোনটি ব্যবহার করছেন)। অ্যাকাউন্ট মুছলে এগুলোও মুছে যায়।
- প্রযুক্তিগত: লগইন ধরে রাখার জন্য প্রয়োজনীয় কুকি, আর আপনার বেছে নেওয়া থিম (আলো বা অন্ধকার) আপনার ব্রাউজারে।
- ভিজিটের হিসাব: কোন পাতা কতবার দেখা হচ্ছে ও ভিজিটর কোথা থেকে আসছেন, তা মোট সংখ্যায় গুনতে Cloudflare Web Analytics ব্যবহার করি। এটি কোনো কুকি বসায় না, আপনার ব্রাউজারে কিছু জমা রাখে না এবং কাউকে আলাদা করে চিহ্নিত করে না।
2. কেন ব্যবহার করি
- আপনার পক্ষে টেলিটকে আবেদন ফরম পূরণ ও জমা দিতে, এবং আবেদনের কপি ও User ID আপনাকে দিতে।
- ট্র্যাকার, সিভি/বায়োডাটা তৈরি ও পদের যোগ্যতা মিলিয়ে দেখাতে।
- ট্র্যাকারে টেলিটকের User ID ও পাসওয়ার্ড রাখলে, আপনার চাপে বা প্রবেশপত্র প্রকাশ হলে নিজে থেকে, টেলিটক থেকে ফি-র অবস্থা, আবেদনের কপি ও প্রবেশপত্র এনে আপনার ট্র্যাকারে রাখতে।
- পেমেন্ট যাচাই, রিফান্ড ও ব্যালেন্সের হিসাব রাখতে।
- আবেদনের অবস্থা জানাতে: ইমেইল, অথবা আপনি যে নম্বর দিয়েছেন তাতে WhatsApp।
3. কে আপনার তথ্য দেখতে পারে
- আপনি: নিজের অ্যাকাউন্টে।
- JobShathi-র অ্যাডমিন ও অপারেটর: শুধু আবেদন জমা, পেমেন্ট যাচাই ও সাহায্যের প্রয়োজনে।
- টেলিটক ও নিয়োগকারী প্রতিষ্ঠান: আপনি অ্যাপ্লাই সার্ভিসে যে পদে আবেদন করেন, শুধু সেই আবেদনের তথ্য।
সেবা চালাতে আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সার্ভিস ব্যবহার করি: ডেটাবেস ও ফাইল রাখার জন্য Supabase, ওয়েবসাইট চালানোর জন্য Vercel, ইমেইল পাঠানোর জন্য Brevo এবং কাগজপত্র পড়ার জন্য Anthropic (WhatsApp-এ পাঠানো ছবি, আর আপনি চাইলে আপনার দেওয়া কপি বা সিভি)। তারা আমাদের হয়ে তথ্য রাখে, পাঠায় বা পড়ে, নিজেদের কাজে ব্যবহার করে না। আইন অনুযায়ী সরকারি কর্তৃপক্ষ চাইলে তথ্য দিতে বাধ্য হতে পারি।
4. JobShathi ব্রাউজার এক্সটেনশন ও অ্যাপ
- এক্সটেনশন ও আমাদের Android অ্যাপ টেলিটকের আবেদন ফরম পূরণ করতে শুধু আপনার নিজের প্রোফাইল পড়ে, আপনি JobShathi-তে লগইন থাকলে। অন্য কারো তথ্য এটি দেখতে পারে না।
- তথ্য আসে JobShathi থেকে এবং বসে শুধু আপনার খোলা টেলিটক ফরমে। এক্সটেনশন আপনার পাসওয়ার্ড, টেলিটকে লেখা অন্য কিছু বা ব্রাউজিং ইতিহাস রাখে না, কাউকে পাঠায় না। ছবি ও স্বাক্ষরের লিংক 10 মিনিটে বাতিল হয়ে যায়।
- পদের অতিরিক্ত প্রশ্নের উত্তর “মনে রাখুন” চাপলে সেই উত্তরগুলো আপনার প্রোফাইলে রাখা হয়, পরের আবেদনে কাজে লাগাতে।
- ক্যাপচা, ঘোষণার টিক ও জমা দেওয়া এক্সটেনশন বা অ্যাপ কখনো করে না; সেগুলো আপনি নিজে করেন।
- অ্যাপে বা এক্সটেনশনে টেলিটকের ফরম জমা দেওয়ার পর পরের পাতা থেকে User ID ও আবেদনের কপি আপনার ট্র্যাকারে রাখা হয়, যাতে ফি ও প্রবেশপত্র পর্যন্ত মনে রাখা যায়।
- টেলিটকের পেইড কপি বা প্রবেশপত্রের লগইন পাতায় আপনার রাখা User ID ও পাসওয়ার্ড শুধু আপনাকে দেখানো হয়, আর আপনি চাপলে টেলিটকের ফরমে বসে; লগইনের বাটন আপনি নিজে চাপেন। এরপর টেলিটক যে কপি বা প্রবেশপত্র তৈরি করে, সেটি আপনার ট্র্যাকারে রাখা হয় (অ্যাপে ফোনেও)।
- অ্যাপে “ফোনে রাখুন” চাপলে বা পরীক্ষার দিনের জন্য রাখা কাগজ (আবেদনের কপি, প্রবেশপত্র, নোটিশ) ফোনের Downloads ফোল্ডারে থাকে, আর কোথাও নয়।
5. তথ্য কীভাবে সুরক্ষিত রাখি
- সাইটে সব সংযোগ HTTPS দিয়ে এনক্রিপ্টেড।
- ডেটাবেসে প্রতিটি ব্যবহারকারী শুধু নিজের তথ্য দেখতে পারেন।
- ছবি, স্বাক্ষর ও আবেদনের কপি প্রাইভেট স্টোরেজে থাকে; ডাউনলোডের লিংক কয়েক মিনিট পর বাতিল হয়ে যায়।
- টেলিটকের পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয় এবং ইমেইলে কখনো পাঠানো হয় না।
6. কতদিন রাখি ও কীভাবে মুছবেন
অ্যাকাউন্ট থাকা পর্যন্ত তথ্য রাখা হয়, যাতে প্রতিবার নতুন করে পূরণ করতে না হয় এবং আবেদনের প্রবেশপত্র-ফলাফল পর্যন্ত ট্র্যাক করা যায়। যোগাযোগ করে তথ্য সংশোধন, প্রোফাইল বা পুরো অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন। অ্যাকাউন্ট মুছতে অ্যাপে আমি → অ্যাকাউন্ট মুছুন, অথবা jobshathi.com/account/delete থেকে অনুরোধ করুন; অনুরোধের 7 দিনের মধ্যে মুছে জানিয়ে দিই।
মনে রাখবেন: টেলিটকে একবার জমা হওয়া আবেদন তাদের কাছে থেকে যায়; সেটা আমরা মুছতে পারি না। পেমেন্ট ও রিফান্ডের হিসাব হিসাবরক্ষণের প্রয়োজনে অ্যাকাউন্ট মুছলেও কিছুদিন রাখা হতে পারে।
7. এই নীতি বদলালে
নীতিতে বড় পরিবর্তন হলে এই পাতায় তারিখসহ হালনাগাদ করা হবে এবং প্রয়োজনে আপনাকে জানানো হবে।
প্রশ্ন বা অভিযোগ থাকলে
JobShathi পরিচালনা করেন Nasir Uddin। আমরা সাধারণত শনি থেকে বৃহস্পতিবার, সকাল 10টা থেকে রাত 8টা সময়ে উত্তর দিই।
- ফোন ও WhatsApp: +880 1338-211722 · WhatsApp-এ লিখুন
- ইমেইল: support@jobshathi.com
- অবস্থান: টাঙ্গাইল, বাংলাদেশ
- আরও দেখুন: যোগাযোগ