টুলস / ছবি ও স্বাক্ষর
টেলিটকের মাপে ছবি ও স্বাক্ষর
সরকারি চাকরির আবেদনে ছবি হতে হয় 300×300 পিক্সেল (100 KB-এর কম) আর স্বাক্ষর 300×80 পিক্সেল (60 KB-এর কম), JPG ফরম্যাটে। মাপ না মিললে টেলিটকের ফরম ছবি নেয় না। এখানে ছবি বেছে নিয়ে টেনে-জুম করে ঠিক মাপে নামিয়ে নিন।
ছবি কোথাও আপলোড হয় না; সবকিছু আপনার নিজের ব্রাউজারেই হয়। লগইনও লাগে না।
ছবি
পাসপোর্ট সাইজের রঙিন ছবি: মুখ স্পষ্ট, সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ড ভালো
স্বাক্ষর
সাদা কাগজে কালো কালিতে স্বাক্ষর করে ছবি তুলুন, তারপর কেটে নিন
কীভাবে ব্যবহার করবেন
- ছবি বেছে নিন, ফোনে তোলা ছবিও চলবে।
- মুখ বা স্বাক্ষর ফ্রেমের মাঝে আনতে ছবিটি টেনে সরান, দরকারে জুম করুন।
- “JPG তৈরি করুন” চাপুন, তারপর ডাউনলোড করে টেলিটকের ফরমে আপলোড করুন।
- অন্য মাপ লাগলে নিচের “বিজ্ঞপ্তিতে অন্য মাপ চাইলে” খুলে নিজের মাপ বসিয়ে নিন।
ভালো ছবির জন্য
- দিনের আলোয়, সাদা বা হালকা রঙের দেয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলুন।
- স্বাক্ষর সাদা কাগজে কালো কালিতে করে সোজা উপর থেকে ছবি তুলুন; ছায়া পড়লে “কাগজের ছায়া পরিষ্কার করুন” চালু করুন।
- ছবি বেশি ঝাপসা বা অন্ধকার হলে টেলিটক বাতিল করতে পারে; পরীক্ষার সময়ও এই ছবিই মিলিয়ে দেখা হয়।
ফরম পূরণ করাই ঝামেলা মনে হচ্ছে?
নিজে করুন তথ্য কপি আর অটোফিল দিয়ে, ফ্রি; অথবা অ্যাপ্লাই সার্ভিসে আমরা আপনার হয়ে টেলিটকে জমা দিই আর সরকারি ফি-ও দিই, ৳49 + সরকারি ফি। ছবি-স্বাক্ষরের মাপও তখন আমরাই ঠিক করি।